মেহেদী হাসান | ০২:৩৬ পিএম, ২০২৬-০১-১১
ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি সদর জোনের উদ্যোগে একটি মসজিদে আধুনিক এমপ্লিফায়ার মেশিন প্রদান করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের প্রতিনিধি লেফটেন্যান্ট সাদমান রাফিদ বিন আজম সিএইচটি টাইমস ২৪.কম-এর সাংবাদিক মেহেদী হাসানের হাতে এমপ্লিফায়ার মেশিনটি তুলে দেন।
এ সময় সাংবাদিক মেহেদী হাসান রাঙামাটি সেনা জোনের প্রতি নিজ এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করছে।
তিনি আরও উল্লেখ করেন, এই এমপ্লিফায়ার মেশিনের মাধ্যমে মসজিদের আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর, সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে, যা এলাকাবাসীর জন্য বিশেষভাবে উপকারী হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লেফটেন্যান্ট সাদমান রাফিদ বিন আজম বলেন,
“বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে থাকতে বিশ্বাস করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা ও সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেই লক্ষ্যেই রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে এই ক্ষুদ্র সহায়তা প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন,
“ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে—এটাই আমাদের অঙ্গীকার।”
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited