অহিদুল ইসলাম অভি | ১২:২৪ পিএম, ২০২৬-০১-০৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি পদেই এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।
তবে ভিপি পদে লড়াই এখনও বেশ হাড্ডাহাড্ডি—শিবির ও ছাত্রদল সমর্থিত দুই প্রার্থীর ব্যবধান মাত্র ৬ ভোট।
বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
এদিকে জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮২৫ ভোট, আর ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট।
এজিএস পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা এগিয়ে রয়েছেন ৭৯৯ ভোট নিয়ে। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
যদিও শীর্ষ তিনটি পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে, তবে পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এই দুই পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
পাশাপাশি নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
উল্লেখ্য, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা দীর্ঘ সময় স্থগিত থাকায় নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের বিলম্ব ঘটে।
পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে পুনরায় গণনা শুরু হলেও তা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে প্রায় পাঁচ ঘণ্টা বিরতির পর আবারও ভোট গণনা শুরু হয়।
তবে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা গেছে। এখনও বাকি রয়েছে ৩১টি কেন্দ্রের ভোট গণনা।
এ পর্যন্ত ফল প্রকাশিত কেন্দ্রগুলো হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited