নিজস্ব প্রতিবেদক | ০৭:৪০ পিএম, ২০২৬-০১-০৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তিনি সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
তার জীবন ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত এক অনন্য অধ্যায়।
সোমবার (৫ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বেগম খালেদা জিয়া নিজের সন্তান হারিয়েছেন। তবুও তিনি কখনো আপস করেননি।
তার পুরো রাজনৈতিক জীবনজুড়েই ছিল মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষার নিরন্তর সংগ্রাম।
তার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হয়েছে। বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও অটুট আস্থা।
তিনি আরও বলেন, দেশের নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি। গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের কারণেই তিনি শুধু দেশের মধ্যেই নন, আন্তর্জাতিক অঙ্গনেও সম্মান ও ভালোবাসায় স্মরণীয় হয়ে আছেন।
তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—তিনি ছিলেন গণমানুষের নেত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার অবদান আমরা আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন এ দেশের মানুষ তার ত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করবে এবং মূল্যায়ন করবে।
তিনি বলেন, আজ আমরা গভীর শোকে আচ্ছন্ন। কিন্তু এই শোককে দুর্বলতায় নয়, শক্তিতে রূপান্তর করতে হবে।
শুধু নির্বাচনকেন্দ্রিক রাজনীতি নয়—সব সময়, সব পরিস্থিতিতে এই শোক থেকেই আমাদের প্রেরণা নিতে হবে। দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই হবে তার প্রতি প্রকৃত সম্মান।
মাদ্রাসার প্রধান পরিচালক আবুল কাসেমের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাতামুহুরি উপজেলা বিএনপির সাংগঠনিক সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited