বান্দরবান প্রতিনিধি | ১১:২৭ এএম, ২০২৬-০১-০৩
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বন্য হাতির পদপৃষ্ঠ হয়ে আব্দুস সালাম (৩০) নামে এক টিউবওয়েল মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম স্থানীয়ভাবে পরিচিত একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন। তিনি তিন সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে হঠাৎ একটি বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে।
হাতিটিকে দেখতে স্থানীয় লোকজন বাইরে বের হলে একপর্যায়ে কুকুরের ডাকে বিরক্ত হয়ে বন্য হাতিটি উল্টো ধাওয়া শুরু করে।
এ সময় দৌড়ে পালানোর সময় আব্দুস সালাম মাটিতে পড়ে গেলে হাতিটি তাকে পদপৃষ্ঠ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা আব্দুস ছাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ছেলের তিনটি ছোট সন্তান রয়েছে। হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা পুরো পরিবার দিশেহারা হয়ে পড়েছি।
সরকারের কাছে এবং সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন্য হাতির আক্রমণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।”
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন,
“এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited