নাজিম আল হাসান | ১০:১৭ পিএম, ২০২৬-০১-০২
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাঙ্গামাটির অন্যতম ক্রীড়া সংগঠন লিজেন্ড স্পোর্টিং ক্লাব-এর পরিচালনা কমিটির অভিষেক এবং জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে শহরের ফিল হাংগ্রি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
লিজেন্ড স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত সভাপতি জুয়েল বড়ুয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বেলাল হোসেন সাকু, ফজরুল ইসলাম ও আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে ক্লাবের নবগঠিত উপদেষ্টা কমিটি ও পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা কমিটিতে ছিলেন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার সোহেল বড়ুয়া, আমেরিকা প্রবাসী ক্রীড়া সংগঠক দীপংকর নন্দী ও ফজরুল ইসলাম।
চট্টগ্রাম কলেজের প্রভাষক সাইফুল ইসলাম সদস্যদের পরিচয় করিয়ে দেন। পরে সোহেল বড়ুয়া নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় প্রদান করেন।
উল্লেখ্য, লিজেন্ড স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা কমিটি ৯ সদস্যবিশিষ্ট এবং পরিচালনা কমিটি ২১ সদস্যবিশিষ্ট, যাদের মেয়াদ ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত।
অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু, এডহক কমিটির সদস্য হৃদয় চাকমা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
তারা ক্লাবের কার্যক্রমকে স্বাগত জানিয়ে রাঙ্গামাটির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনার প্রশংসা করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জেলার গুণী ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের সম্মাননা প্রদান। এসময় বেলাল হোসেন সাকু, আব্দুল গফুর ও ইকবাল হোসেন-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া জেলা দলের কৃতি খেলোয়াড় মো. ইলিয়াস লেথাম, মোবারক হোসেন লেমন, জুয়েল দাশ, সাদ্দাম হোসেন, মোদাসসের রসুল ও নুরুল আজম-সহ আরও খেলোয়াড়দের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আমিন তুহিন-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন ক্লাবের ক্রীড়া ও প্রচার সম্পাদক মো. তৌহিদুল ইসলাম আকাশ।
তিনি জানান, ক্লাব জেলার প্রতিটি উপজেলায় ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্পিং’ আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় খুঁজে বের করে তাদের উন্নয়নে কাজ করবে।
অনুষ্ঠানে প্রায় ৭০ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে প্রত্যেককে শীতকালীন ট্র্যাকস্যুট উপহার দেওয়া হয়।
সভাপতি জুয়েল বড়ুয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষপর্বে সদ্য প্রয়াত রাঙ্গামাটির পরিচিত ক্রিকেটার জাহিদুল ইসলাম-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরিশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited