নাজিম আল হাসান | ০৭:৩৫ পিএম, ২০২৫-১২-৩০
রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলমগীর।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাঙামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন চেম্বার অব কমার্স মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর জানান, তিনি রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী মুসলিমপাড়ার স্থায়ী বাসিন্দা এবং এস আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী।
তিনি বলেন, গত ১ আগস্ট ২০২৪ ইং তারিখে বাংলাদেশ যুবলীগের দলীয় প্যাডে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তাকে সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও বিষয়টি সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না।
আলমগীর আরও জানান, ২ আগস্ট ২০২৪ তারিখে তিনি বিষয়টি জানতে পারেন।
তবে সে সময় দেশে গণঅভ্যুত্থানের আন্দোলনসহ চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থির পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া কিংবা পদত্যাগের সুযোগ তার পক্ষে সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি কখনোই অজ্ঞাতসারে বা আমার সম্মতি ছাড়া কোনো রাজনৈতিক পদ গ্রহণে আগ্রহী ছিলাম না।
বিষয়টি নিয়ে দীর্ঘ সময় চিন্তা-ভাবনা করেছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্বজ্ঞানে ও সচেতনভাবে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
এরই ধারাবাহিকতায় আলমগীর সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ যুবলীগের রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।
তিনি আশা প্রকাশ করেন, তার এই সিদ্ধান্তকে সবাই স্বাভাবিকভাবে গ্রহণ করবেন এবং ভবিষ্যতে তিনি সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে আগের মতোই সম্পৃক্ত থাকবেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited