নিজস্ব প্রতিবেদক | ০৮:০৭ পিএম, ২০২৫-১২-২৯
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলে যোগদানের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশ ধীরে ধীরে একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে। এই সময়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখা অত্যন্ত জরুরি।
নির্বাচনকে কেন্দ্র করে আবারও সেই ঐক্যের প্রয়োজন দেখা দিয়েছে। সে লক্ষ্যেই তিনি এনসিপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে সংসদে যাওয়ার চেয়ে জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধাদের বড় একটি অংশকে সংসদে পৌঁছাতে সহায়তা করতে পারলে সেটিই হবে তার জন্য সবচেয়ে বড় সাফল্য।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কোনো ধরনের হানাহানি ছাড়াই বাংলাদেশ এই গণতান্ত্রিক উত্তরণ সফলভাবে অতিক্রম করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট নির্বাচিত হলে বাংলাদেশ অন্তত ১০০ বছর এগিয়ে যাবে।
সহযোদ্ধাদের নির্বাচিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতেও এনসিপির পক্ষ থেকে সর্বাত্মক ভূমিকা রাখবেন।
সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদের আনুষ্ঠানিক যোগদানে দল আরও শক্তিশালী হলো।
এনসিপি ইতোমধ্যে পুরোপুরি নির্বাচনি মাঠে নেমেছে। তিনি জানান, আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না।
বরং দলের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কাজ করবেন। এ লক্ষ্যে তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আসন সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কিছুটা বেশি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্ধারিত হবে, কোন কোন আসনে এনসিপি প্রার্থী দেবে।
উল্লেখ্য, এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দলে তার যোগদানের গুঞ্জন থাকলেও গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানিয়েছিলেন, কোনো দলের হয়ে নয়—স্বতন্ত্র হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তিনি এনসিপিতে যোগ দিলেন এবং নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করলেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited