নিজস্ব প্রতিবেদক | ০৭:৪৯ পিএম, ২০২৫-১২-২৭
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম পাড়ায় বসবাসরত পিছিয়ে পড়া বম জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়ন ও সহায়তায় একটি ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করা হয়েছে।
প্রকল্পটির মালিকানা ও পরিচালনার দায়িত্ব স্থানীয় বম জনগোষ্ঠীর হাতেই থাকবে।
শনিবার (২৭ ডিসেম্বর) সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১০০ ফুট উচ্চতায় অবস্থিত সুংসুয়াং পাড়ার মনোরম পরিবেশে নির্মিত ইকো রিসোর্টটির প্রাথমিক উদ্বোধন করেন বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।
এ সময় দুই শতাধিক বম জনগোষ্ঠীর নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রাথমিক উদ্বোধন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইকো রিসোর্টটি স্থাপনের মাধ্যমে পিছিয়ে পড়া বম সম্প্রদায়ের মানুষের জন্য সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি এই রিসোর্ট থেকে অর্জিত আয় শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়নসহ স্থানীয় গ্রামবাসীর সামগ্রিক সামাজিক কল্যাণে ব্যয় করা হবে।
এ সময় তিনি সেনাবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ডে সর্বদা সহযোগিতা অব্যাহত রেখে দেশ ও পার্বত্য চট্টগ্রামকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, সুংসুয়াং পাড়ায় বসবাসরত বম জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited