আল মামুন | ১২:১১ এএম, ২০২৫-১২-০৩
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারপারসন শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে এবং জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন—খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ পরিষদের সদস্য নিটোল মণি চাকমা, প্রফেসর আব্দুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, সাথোয়াই প্রু চৌধুরী, মাহবুব আলম, জয়া ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, কংজ্যপ্রু মরামা, ধনেশ্বর ত্রিপুরা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তি চুক্তির দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও পাহাড়ে এখনো পুরোপুরি কাটেনি আতঙ্কের পরিবেশ।
স্থানীয়দের মধ্যে এখনো নিরাপত্তা নিয়ে ভাবনা রয়েই গেছে। বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যার সমাধান করতে পারলেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
বক্তাদের দাবি, নিজেদের মধ্যে সন্দেহ ও দূরত্ব দূর করতে হবে এবং শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে।
পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তারা বলেন, চুক্তির সুফল ভোগের মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে কাজ করাই এখন সময়ের দাবি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited