সিয়াম | ০৯:১৩ পিএম, ২০২৫-১১-০২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
শনিবার গভীর রাতে মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর আওতাধীন মারিশ্যা বিট চেকপোস্ট সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জোন কমান্ডারের নির্দেশে মারিশ্যা ব্যাটালিয়নের টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন আমান উল্লাহ নামে এক কর্মকর্তার নেতৃত্বাধীন টহল দল।
বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৫৩.২৩ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করে।
উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক তিন লক্ষ ছয় হাজার চারশত ষাট টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, “আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বনজ সম্পদ পাচারের সঙ্গে জড়িত। বিজিবির নিয়মিত তৎপরতায় সম্প্রতি চোরাচালান কার্যক্রম কিছুটা কমে এসেছে বলে জানান স্থানীয়রা।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited