নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৯ পিএম, ২০২৫-১০-২২
খাগড়াছড়ির রামগড় পৌর এলাকার গর্জনতলী গ্রামের চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের চার মাস পর উদঘাটন করেছে পুলিশ। বাবাকে নিজ হাতে খুন করে আত্মহত্যার নাটক সাজানোর অভিযোগে ছেলে শুভ চন্দ্র নাথ (১৯)-কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
নিহত মাখন চন্দ্র নাথ (৫৪) গর্জনতলী গ্রামের স্থায়ী বাসিন্দা। পুলিশ জানায়, গত ১৩ জুলাই রাতে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে শুভ কোদালের বাট দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনা ধামাচাপা দিতে শুভ বাবার গলায় রশি বেঁধে মরদেহ ঘরের বাঁশের আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায়।
পরদিন মাকে প্রাণনাশের ভয় দেখিয়ে থানায় আত্মহত্যা বলে অপমৃত্যুর মামলা দায়ের করায় সে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ময়নাতদন্তের রিপোর্টে মাখন চন্দ্র নাথের মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাতজনিত রক্তক্ষরণের বিষয়টি উঠে আসে। এতে সন্দেহ দেখা দিলে নিহতের ভাই রাখাল চন্দ্র নাথ নতুন করে মামলা দায়ের করেন।
এরপর পুলিশ পুনরায় তদন্ত শুরু করে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শুভ চন্দ্র নাথকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বাবাকে খুন করার কথা স্বীকার করে।
পরবর্তীতে বুধবার (২২ অক্টোবর) খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শুভ।
ওসি মঈন উদ্দীন বলেন, “আসামি শুভ চন্দ্র নাথ স্বীকার করেছে যে, বাবার সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে সে কোদালের বাট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। পরে আত্মহত্যা বলে প্রচার চালায়।”
ঘটনাটি প্রকাশের পর পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ নৃশংস ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited