নিজস্ব প্রতিবেদক | ০২:১০ পিএম, ২০২৫-১০-১৭
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার শাপমারা এলাকায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। সড়কের পাশে উল্টে থাকা অবস্থায় বাসটি পড়ে থাকতে দেখা যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের শাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস পুলিশ চেকপোস্ট অতিক্রম করে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙা ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, বাসের নিচে আরও মরদেহ থাকতে পারে।
সহকারী পুলিশ সুপার (মাটিরাঙা সার্কেল) কাজী ওয়াজেদ আলী বলেন, “রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, পরে বিস্তারিত জানানো হবে।”
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited