নিজস্ব প্রতিবেদক | ১১:৪৯ পিএম, ২০২৫-১০-০৯
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান বলেছেন, “নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে হলে জুলাই সনদের বাস্তবায়নে সব বাধা দূর করতে হবে।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যেনতেনভাবে ক্ষমতার পরিবর্তন চায় না; রাষ্ট্রের কাঠামোতে অর্থবহ পরিবর্তন চায়।
বুধবার (৯ অক্টোবর ২০২৫) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান প্রেস ক্লাবের হলরুমে জেলা জামায়াত আয়োজিত ‘বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক’-এ প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির এস. এম. আবদুচ ছালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুহাম্মদ শাহাজাহান আরও বলেন, “নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনের পূর্বেই জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হবে বলে আমি আশাবাদী।
পিআর পদ্ধতিসহ মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেন কোনো গ্যাপ তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত না করে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।”
গোল টেবিল বৈঠকটি পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুল আউয়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক লে. কর্নেল (অব.) এস. এম. আইয়ুব।
এছাড়াও বক্তব্য রাখেন —
বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,
বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,
দুর্নীতি দমন কমিশনের জেলা সভাপতি অং চ মং,
মানবাধিকার নেত্রী মিসেস ডনাই প্রু নেলি,
জেলা আইনজীবী সমিতির সদস্য এড. শাহনেওয়াজ চৌধুরী ও এড. শাহাদাত হোসাইন,
শিক্ষক নেতা মাস্টার শহিদুল হক,
দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মিনারুল হক,
দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি বৌদ্ধজ্যোতি চাকমা,
সাংবাদিক এইচ. এম. সম্রাট,
ও ব্যবসায়ী নেতা আবু সালেহ প্রমুখ।
গোল টেবিল বৈঠকে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited