অহিদুল ইসলাম অভি | ১১:৩৫ পিএম, ২০২৫-১০-০৯
বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।
পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন আইন ১৯০০ বাতিলসহ আট দফা দাবিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবান সদরের হোটেল গ্র্যান্ড ভ্যালি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ নানা বৈষম্যের শিকার ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। তাই আমাদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আট দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করছি।”
হরতালের সময় সরকারি অফিস-আদালত, সরকারি কর্মকর্তাদের গাড়ি, অ্যাম্বুলেন্স, খাবারের দোকান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গাড়ি হরতালের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।
পার্বত্য নাগরিক পরিষদের ৮ দফা দাবি:
ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসনবিধি ১৯০০ (পার্বত্য রেগুলেশন অ্যাক্ট) বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা চালু করা।
জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল করা।
দেশের অন্যান্য জেলার মতো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবস্থাপনা চালু করা।
বাজার ফান্ড প্লটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা।
উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করা।
অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাহ জালাল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার,সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
কাজী মো. মজিবর রহমান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো তুলে ধরতে চাই। সরকারের প্রতি আহ্বান— আমাদের ন্যায্য দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।”
উল্লেখ্য, এই আট দফা দাবিকে কেন্দ্র করে আগামী ১৩ অক্টোবর সোমবার বান্দরবানে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited