অহিদুল ইসলাম অভি | ০৭:৫৬ পিএম, ২০২৫-১০-০৮
খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এলাকায় একটি পরিত্যক্ত দোকানঘর থেকে টিয়ার গ্যাস (কাঁদানে গ্যাস) গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে এটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে বাজারসংলগ্ন দোকানঘরের ভেতর ঘাসের মধ্যে সন্দেহজনক একটি বস্তু দেখতে পান এক ব্যক্তি। কাছে গিয়ে সেটিকে গ্রেনেড সদৃশ মনে হলে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, “উদ্ধার করা বস্তুটি একটি হ্যান্ড টিয়ার গ্যাস গ্রেনেড হতে পারে। এটি প্রাণঘাতী কোনো বিস্ফোরক নয় এবং বর্তমানে থানায় নিরাপদে রাখা হয়েছে।”
গ্রেনেডটির গায়ে “Hand Tear Gas – MFD Mar 2020” লেখা রয়েছে বলে পুলিশ জানায়। ধারণা করা হচ্ছে এটি কোনো নিরাপত্তা সংস্থার ব্যবহৃত গ্রেনেড, যা কোনোভাবে এখানে এসে পড়েছে।
ঘটনার পর এলাকায় কিছুটা উদ্বেগ দেখা দিলেও পুলিশ জানিয়েছে, গ্রেনেডটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে এবং এর উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited