নিজস্ব প্রতিবেদক | ০৮:১২ পিএম, ২০২৫-০৯-২৩
মোঃ নাজিম আল হাসান
নানিয়ারচর উপজেলাধীন বগাছড়ি আল-আমিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন নানিয়ারচর জোন কমান্ডার।
২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে নানিয়ারচর জোন ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পি-এসসি মহোদয় বিদ্যালয়টি পরিদর্শন করেন।
এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ নাঈম, জোনাল স্টাফ অফিসারসহ নানিয়ারচর জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে স্কাউট সামগ্রী ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নানিয়ারচর আল-আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পি-এসসি মহোদয়।
অনুষ্ঠানে তিনি বলেন, “পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাই তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে।” তিনি আরও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউট কার্যক্রম ও খেলাধুলায় অংশগ্রহণ করার আহ্বান জানান।
স্কাউট ও শিক্ষা সামগ্রী উপহার পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বিদ্যালয়ের সার্বিক দিক পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং প্রত্যেক শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার মান সরেজমিনে যাচাই করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলাম, সহকারি শিক্ষক আলো বিকাশ চাকমা, সহকারি শিক্ষক হারুন অর রশিদ, সহকারি শিক্ষক পল্লব চাকমা, সহকারি শিক্ষিকা হামিদা আক্তার, সহকারি শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস, সহকারি শিক্ষক হাসান মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,
“সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়াবে। বিশেষ করে স্কাউট সামগ্রী শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নেতৃত্ব গুণ অর্জনে সহায়তা করবে। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।”
সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা জানান, এগুলো তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited