আলমগীর মানিক | ০৩:৩৭ এএম, ২০২৫-০৯-০৯
আলমগীর মানিক
বিগত এক মাসে পার্বত্য চট্টগ্রামে ৮টি অভিযান পরিচালনা করে ১৮টি আগ্নেয়াস্ত্র, ৬১ রাউন্ড এ্যামুনেশনের পাশাপাশি মাদকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত তথ্যাবলি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, এসব অভিযানে সর্বমোট ৩৭জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জন জেএসএস, ২ জন ইউপিডিএফ, ১জন এমএনপি, ৪ জন মাদক ব্যবসায়ি, ২ জন মানব পাচারকারী ও আরো ১১ জন বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত।
তিনি বলেন, চলতি বছরের গত ১৫ ই আগষ্ট খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন শান্তিনগর এলাকায় এমএনপির বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে মোট ৮টি আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড এ্যামুনেশন এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এছাড়াও সেনাবাহিনী ২৫ জুলাই থেকে ২৬শে আগষ্ট সময়ে দীর্ঘ একমাসব্যাপী বান্দরবান রুমার দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করে কেএনএ এর একটি সুরক্ষিত প্রশিক্ষণ ঘাটি চিহ্নিত করে ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
সংবাদ সম্মেলনে অপর এক প্রশ্নের জবাবে কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, সীমান্তে আরাকান আর্মির উৎপাত ও চোরাচালানের বিষয়ে তিনি বলেন, সীমান্তে যে সংস্থাগুলো কাজ করে, তারা এ বিষয়গুলো দেখছে। তারা এ বিষয়ে সজাগ ও সোচ্চার আছে। এছাড়া সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে পরিস্থিতির অবনতি হলে সবাই সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।সীমান্তে আরাকান আর্মির উৎপাত ও চোরাচালানের বিষয়ে তিনি বলেন, সীমান্তে যে সংস্থাগুলো কাজ করে, তারা এ বিষয়গুলো দেখছে। তারা এ বিষয়ে সজাগ ও সোচ্চার আছে। এছাড়া সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে পরিস্থিতির অবনতি হলে সবাই সম্মিলিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited