নিজস্ব প্রতিবেদক | ০৬:২৬ পিএম, ২০২৫-০৭-২৭
খাগড়াছড়িতে অস্ত্র মামলায় একজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (২৭ জুলাই) দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইবুন্যাল-৪) এর বিচারক শায়লা শারমিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।
মামলার তথ্য মতে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ যুক্তিতর্ক এবং সাক্ষ্য প্রমাণ শেষে আসামী খজেন্দ্র ত্রিপুরা দোষী সাব্যস্ত হওয়ায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র দলের সদস্যদের বিরুদ্ধে অসংখ্য অস্ত্র মামলা থাকলেও এসবের অগ্রগতি নেই।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited