খাগড়াছড়ি প্রতিনিধি | ০৩:০৭ পিএম, ২০২০-১১-২৫
করোনার স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়িতে পালিত হবে ঐতিহাসিক পার্বত্য চুক্তির ২৩ত বর্ষপূর্তি। বুধবার সকালে খাগড়াছড়ির জেলা পরিষদের সম্মেলন কক্ষে বর্ষপূর্তি উদযাপন প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো: সালাহ উদ্দিন,খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার মো: মনিরজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
সভায় করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের নির্দেশনায় পার্বত্য চুক্তির বর্ষপূর্তি সংক্ষিপ্ত পরিসরে যথাযোগ্য ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২৩তম বর্ষপূর্তি পালনের আনুষ্ঠানিক ভাবে কেক কাটা, মাস্ক বিতরণ, সংক্ষিপ্ত আলোচনা সভা,আলোকসজ্জা করণ, স্ব-স্ব প্রতিষ্ঠান একই সময়ে ফানুস উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, করোনার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হলেও যথাযোগ্য ভাবে পালন করা হবে। গণ জমায়েত না করে ঐতিহাসিক দিবসটি পালন করতে হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দীর্ঘ প্রতিক্ষার রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটিয়ে পাহাড়কে শান্তির নিড়ে পরিণত করেছে বলে মন্তব্য করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited