নিজস্ব প্রতিবেদক | ০১:০১ এএম, ২০২৫-০৫-১৬
রাঙামাটিতে অনুষ্ঠিত একাডেমি কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডাইনামিক ফুটবল একাডেমি। ফাইনাল খেলায় তারা রিজার্ভ বাজার ফুটবল একাডেমিকে ১-০ গোলে পরাজিত করে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশিদ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় কিংশুক চাকমা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান এবং ফুটবল কোচ লিনা চাকমা।
নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে রাঙামাটি জেলা সদরের চারটি ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী একাডেমিগুলো হলো—ডাইনামিক ফুটবল একাডেমি, রিজার্ভ বাজার ফুটবল একাডেমি, ক্লাসিক ফুটবল একাডেমি এবং ডিস্ট্রিক্ট ফুটবল একাডেমি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited