নিজস্ব প্রতিবেদক | ১০:৩৫ পিএম, ২০২৫-০৩-০৯
বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, রাশেদ মোবাইলে পরিচয় হওয়া এক কিশোরীর সঙ্গে গড়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তিনি ফোনে কিশোরীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। রাশেদের কথায় পরদিন কিশোরীটি আমিরাবাদ এলাকায় পৌঁছালে রাশেদ ফোনে তার দেরি হবে বলে জানান।
কাজীর কাছে যাওয়ার কথা বলে কিশোরীকে পাহাড়ি পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যান। সেখানে দণ্ডিতরা পালাক্রমে ধর্ষণ করেন। পরে কিশোরীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ধর্ষক রাশেদ, কায়ছার ও ওমর ফারুককে আটক করা হয়। পরে কিশোরীটি বাদী হয়ে বান্দরবান থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশি হেফাজতে থাকা মো. কায়ছারকে কারাগারে পাঠিয়েছেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited