নিজস্ব প্রতিবেদক | ০১:৫৮ এএম, ২০২৪-০৭-১৬
আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে পাহাড়ে আঞ্চিলক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৮ জুলাই খাগড়াছড়ি জেলা সদরে গণসমাবেশ, ১৯ জুলাই চট্টগ্রাম নগরে সমাবেশ ও ২২ জুলাই রাঙামাটি জেলা সদরে অবস্থান ধর্মঘট ও প্রধান বিচারপতির বরাবর স্মারকলিপি প্রদান।
সোমবার (১৫ জুলাই ২০২৪) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা উক্ত কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ‘গতকাল (রবিবার) দিনব্যাপী ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসূহের মধ্যে অনুষ্ঠিত সমন্বয় মিটিঙে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে’।
বিবৃতিতে তিনি উক্ত কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন পাহাড়িদের প্রথাগত অধিকারের একটি রক্ষাকবচ। সরকার আদালতের মাধ্যমে এই রেগুলেশনকে বাতিল করে দিয়ে পাহাড়িদের প্রথাগত অধিকার হরণ করার ষড়যন্ত্র করছে। তাই পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণকে এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’।
অংগ্য মারমা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সিএইচটি রেগুলেশন বাতিলের মাধ্যমে পাহাড়ি জনগণের ন্যুনতম অধিকার কেড়ে নেয়ার যে ষড়যন্ত্র করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করুন। অন্যথায় ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো জনগণকে সাথে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
উল্লেখ্য, এর আগে গত ৯ জুলাই খাগড়াছড়ির ও রাঙামাটির বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন এবং ১০ জুলাই বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)'র প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited