সিয়াম | ০৫:৪৪ পিএম, ২০২৪-০৫-২৯
আল-আমিন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা জোন।
২৯ মে (বুধবার) সকাল ১০টায় মেরুং ইউপির ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া এ পরিবারগুলোর মাঝে ত্রান সামগ্রী তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)।
এ সময় সাথে ছিলেন, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ। এদিকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পরিষদ ভবন ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাঘাইহাট সেনা জোন।
বুধবার সকাল সাড়ে টায় সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি) উপস্থিত থেকে এসব খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় সাথে ছিলেন, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ খান, বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী প্রমূখ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited