নিজস্ব প্রতিবেদক | ১০:৩৬ পিএম, ২০২৪-০৪-১৬
বান্দরবানে রুমায় অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠীর কুকি-চিন ন্যশনাল ফ্রন্টের (কেএনএফ) ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। অভিযানে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ২ টি মোবাইল ফোন এবং ২ টি আইডি কার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দোপানিছড়া পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিকালে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে আজ ১৬ এপ্রিল (মঙ্গলবার) বান্দরবান রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় ৯ টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে যৌথ বাহিনী।
জানা গেছে, আজ সাড়ে দশটার দিকে বান্দরবান রিজিয়নের অন্তর্গত ১৬ ই বেংগল কর্তৃক দোপানিছড়াপাড়া এলাকায় সুংসুংপাড়া আর্মি ক্যাম্পের মেজর রাজীবের নেতৃত্বে একটি টহল দল সাড়াশি অভিযান চালানো হয়। অভিযানে কেএনএফ সন্ত্রাসীদের অবস্থানের খবরের প্রেক্ষিতে এলাকাটি ঘেরাও করে যৌথ বাহিনী। এসময় সশস্ত্র সন্ত্রাসী কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফ ৯ জন সদস্য আটক করে। এছাড়াও টহল দল অনুসন্ধান চালিয়ে ৯টি এলজি, ১৯টি এলজি কার্টিজ, ২ টি মোবাইল ফোন এবং ২ টি আইডি কার্ড উদ্ধার করে যৌথ বাহিনী।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, দুর্গম এলাকায় পাহাড়ের অভিযান চালিয়ে কেএনএফ নয়জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় ৯টি অস্ত্রসহ গোলাবারুদ। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি
এর আগে রুমা ও থানচি দুই উপজেলার ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র-টাকা লুটের ঘটনায় যৌথ অভিযানে আটক ৫৭ জন কুকি-চিন সদস্য এবং ব্যাংক ডাকাতিতে ব্যবহার করা গাড়ির চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠান আদালত। রুমা-থানচির এই ঘটনায় এখন পর্যন্ত মোট ৬২ জনকে কারাগারে পাঠানো হলো।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited