নিজস্ব প্রতিবেদক | ১০:৪৫ পিএম, ২০২৪-০৪-০৪
পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ এপ্রিল ২০২৪ তারিখে লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষীছড়ি জোন, ইন্দ্রসিংপাড়া, বার্মাছড়ি, দুল্যাতলী, বাইন্যাছড়া ক্যাম্পের আওতাধীন এলাকার দরিদ্র জনসাধারণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়।
লক্ষ্মীছড়ি উপজেলার বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণ বিশেষত দুর্গম এলাকাসমূহের জনগন সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited