নুরুল কবির | ১২:১৭ এএম, ২০২৪-০৩-২১
ক্ষমতাসীনরা সিন্ডিকেট করে বাজারের দ্রব্যের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২০ মার্চ) বিকালে বান্দরবান শহরের হিলভিউতে কারানির্যাতিতদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা। তখনই ডলারের দাম বেড়েছে। তারপর প্রভাব পড়ে দ্রব্যমূল্যের ওপর। কারণ পুরো সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সরকারি দলের দায়িত্বশীলরা। যারা বাজার দ্রব্যের দাম কমানোর কথা বলছেন, কাদের বলছেন? যারা বাড়িয়েছে তাদের দাম কমানোর কথা বলে লাভ কী হবে।’
তিনি আরও বলেন, ‘যারা ভোট চুরি করে, তারা বাজারও নিয়ন্ত্রণ করে, ব্যবসা-বাণিজ্যও নিয়ন্ত্রণে নিতে পারে। সরকারি দলের লোকজনের পরিস্থিতি এমন যে রাস্তাঘাটে পর্যন্ত চাঁদাবাজি শুরু করেছে। দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক থেকে গণহারে চাঁদাবাজির প্রভাব ভোক্তার ওপর পড়ছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকার ক্ষমতায় থাকতে বিভিন্ন সুবিধাভোগী গ্রুপ সৃষ্টি করেছে। যাদের কাছে জিম্মি ব্যবসায়ীরা। আর এসব গ্রুপ ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে রয়েছে। যার পুরোটার চাপ পড়ে সাধারণ মানুষের ওপর। যতদিন পর্যন্ত অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবে, ততদিন এ দুর্ভোগ ও সিন্ডিকেট জনগণের ওপর চেপে বসবে। তাদের দ্রুত ক্ষমতা থেকে হটাতে হবে।’
তিনি আরও বলেন, ‘শুধু বিরোধী দল নয়, গেল নির্বাচনে ৯৫ শতাংশ জনগণের উপস্থিত না থাকাটাই বড় প্রতিবাদ। জনগণ যে এ সরকারকে চায় না এটা তারই প্রমাণ। নির্বাচন বর্জনের ডাকে যে ৯৫ শতাংশ মানুষ সাড়া দিয়েছে এটি আমাদের সাফল্য।’
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ জেলা-উপজেলার নেতাকমীরা
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited