আলমগীর মানিক | ০৮:০৯ পিএম, ২০২৩-০৯-২৯
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদে জেলেদের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের বিরল প্রজাতির বাঘা আইড় মাছ। মাছটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মাছ জনৈক মৎস্য ব্যবসায়ি তৈয়বের দোকানে নিয়ে বিক্রির জন্য আনাহলে সেটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
কাপ্তাই হ্রদ থেকে আহরিত ২৩ কেজি ওজনের এতো বড় মাছটি পাইকারি ধরে ৫৭ হাজার ৫শ টাকায় বিক্রি করেছেন রিজার্ভ বাজারের মৎস্য ব্যবসায়ি আবু তৈয়ব।
বিগত কয়েক দশকে কাপ্তাই হ্রদে এই ধরনের বড় মাছ আর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় মৎস্য ব্যবসায়ি ও জেলেরা।
এদিকে খবর পেয়ে মাছটি বনরূপা বাজারের আরেকজন ব্যবসায়ি ২৫শ টাকা কেজি ধরে কিনে নিয়ে যায়। বাঘাআইড় মাছটি রাঙামাটির সুবলংয়ের কাপ্তাই হ্রদে জেলের জালে ধরা পরে। পরে সেটি জেলেসর্দারের মাধ্যমে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ব্যবসায়ি আবু তৈয়ব ও আব্দুস শুক্কুরের কাছে নিয়ে আসা হয়।
রিজার্ভ বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ি রাখাল নাথ ও মোঃ ইউছুফ জানিয়েছেন, আমরা রাঙামাটিতে দীর্ঘ ৪০ বছর মাছের ব্যবসা করে আসছি। এই প্রথমবার এতোবড় বাঘাআইড় মাছ ধরা পড়লো স্বচক্ষে দেখলাম।
এদিকে, রাঙামাটি মৎস্য গবেষণা ইন্সটিটিউট এর উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা বিএম শাহিনুর রহমান মুঠোফোনে জানিয়েছেন, কাপ্তাই হ্রদে বাঘাআইড় মাছের অস্থিত্ব আগে থেকেই রয়েছে, বিগত ২০১৯, ২০২০, ও ২০২১ সালে কাপ্তাই হ্রদে ২ থেকে ৪ কেজি ওজনের বাঘাআইড় মাছ পাওয়া গেলেও এতোবড় বাঘাআইড় মাছ আগে ধরা পড়েছে এমন তথ্য আমার কাছে নাই আর আমি নিজে চোখেও দেখিনি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited