আলমগীর মানিক | ০৭:৪৭ পিএম, ২০২৩-০৯-১৯
পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত থাকা উপজাতীয়দের সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত দু’টি অত্যাধুনিক বিদেশী রাইফেলসহ অন্তত দেড় শতাধিক তাজা গুলি ও সামরিক বিস্ফোরক, গোলাবারুদ, সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার দুপুরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন কর্তৃক সদর জোনের আওতাধীন তইন্যাছড়ি যমচুগ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সদর সেনা জোন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রাঙামাটি সদর জোন কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সদর সেনাজোন হতে ১টি বি-টাইপ পেট্রোল দল তইন্নাছড়ি যমচুগ এলাকায় অভিযান চালায়।
উক্ত এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি টি-৮১ চায়না রাইফেল, ১টি বোম্ব ৪০ মিঃমিঃ এইচই এমজি-৩, ৩টি ম্যাগাজিন (২টিএসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধার কার্যক্রমের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (মূল) দলের এর সন্ত্রাসী সেনাবাহিনীর নিকট আত্মসমর্পন করেছে।
রাঙামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি ফিরে আসবে।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited