নুরুল কবির | ১২:০০ এএম, ২০২৩-০৯-০৫
বান্দরবানের আজিজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে কিছু কুচক্রি মহল। প্রতিদিন ৬-৭জন শ্রমিক দিয়ে তেলুনিয়া খাল থেকে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্য জনক কারণে নিরব রয়েছে প্রশাসন।
সরেজমিন ঘুরে দেখা যায় লামা উপজেলার আজিজনগর তেলুনিয়া খাল থেকে নির্বিকারে বালু উত্তোলনের চিত্র দেখা গেছে। এখানে ৬-৭ জন শ্রমিক দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী আলতাব হোসেন মৌলভিসহ বেশ কয়েকজন প্রভাবশালীরা।
স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে নির্বিকারে বালু উত্তোলন করে চলেছে। এতে নদীর পানি প্রবাহ কমে যাওয়াসহ বিভিন্ন স্থানে রাস্তা ভাঙন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষি জমি ও বসত ভিটাও পড়েছে হুমকির মুখে। অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে।
আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ও বাঁধ নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে। বালু উত্তোলনকারী আলতাব মৌলভি বলেন, এলাকার কিছু যুবক দিয়ে আমি অল্প বালু উত্তোলন করছি আসলে বালি উত্তোলনের জন্য আমি প্রশাসন থেকে কোন অনুমতি নেয়নি।
লামা উপজেলা প্রশাসন বলেন, কারা বালি উত্তোলন করছে এ ব্যাপারে আমার জানা নেই। তবে আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited