নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ পিএম, ২০২৩-০৭-২৬
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্বার করা হয়েছে। বুধবার সকাল পোনে ১০টায় মাটিরাঙ্গা পুলিশ লাশগুলো উদ্বার করে পুলিশ।
নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আলোপম চাকমা (৪৭) এবং প্রীতিময় চাকমা (৪৬)। এরা দুজনই সংস্কারপন্থী হিসেবে পরিচিত ইউপিডিএফ গণতান্ত্রিক দলত্যাগী নেতা ছিলেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জনায়, দু বছর আগে দুজন দল ত্যাগ করে চলে যায়। এরপর থেকে জীবনের নিরাপত্তায় বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকত দুজন। বিভিন্ন সময় তাদের রাঙামাটি ও চট্টগ্রামে দেখা যেত।
এ ব্যাপারে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানায় , বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানায়।
পরে ইউপি সদস্য বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যায়। তবে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া বলেন, লাশগুলো ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited