নিজস্ব প্রতিবেদক | ০৬:৪১ পিএম, ২০২৩-০৭-২২
বান্দরবানে অস্ত্রের মুখে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি জানাজানি হয়।
অপহৃতরা হলেন- কক্সবাজার চকরিয়ার নুরুল ইসলামের ছেলে মোঃ রবিউল ইসলাম (২০), মোঃ ইসমাইল হোসেন (২১) ও ইমাম হোসেন (২০)।
স্থানীয়রা জানায়, বান্দরবান-কাপ্তাই সড়কের ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপদ বিভাগের অধীনে ঠিকাদার মিশুর একটি সেতু নির্মাণের কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। গত বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে অস্থায়ী লেবার সেড থেকে অস্ত্রের মুখে তিন নির্মাণ শ্রমিকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে।
ঠিকাদার মিশু জানান, গত ২০ জুলাই দিন গত রাত সাড়ে ৩টায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। বর্তমানে আরও বেশি মুক্তিপণ দাবি করছে।
বান্দরবান পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানান, অপহরণের খবর শুনেছি এবং অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited