নিজস্ব প্রতিবেদক | ০৮:১৯ পিএম, ২০২৩-০৭-০৪
আদালত প্রাঙ্গনে বিচার গ্রহণ করতে আসা বিচার প্রার্থীদের সর্বোচ্চ সেবা প্রদানে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।
মঙ্গলবার (৪ জুলাই) সকালে বান্দরবানে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে ন্যায়কুঞ্জ নামে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন বিচারপতি মো.হাবিবুল গনি।
এসময় তিনি আরো বলেন, প্রধান বিচারপতির নিদের্শনায় প্রতিটি জেলার দায়রা ও জজ আদালতে এই ন্যায়কুঞ্জ ভবনের স্থাপন করার কাজ শুরু হয়েছে, আর এই ভবন নির্মিত হলে দুর দুরান্ত থেকে আগত বিচারপ্রার্থীরা আদালত প্রাঙ্গনে গিয়ে ভোগান্তীতে পড়বে না।
গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫২লক্ষ টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হচ্ছে, আর এই ন্যায়কুঞ্জ ভবনে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক বিশ্রামাগার, সুপেয় খাবার পানির ব্যবস্থা এবং নারী ও শিশুদের বসার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা হচ্ছে। এসময় বিচারপতি মো.হাবিবুল গনি বান্দরবানের বিভিন্ন মামলা দ্রুত সময়ে নিস্পত্তি করা এবং আদালত প্রাঙ্গনে আসা বিচার প্রার্থীদের সবার্থক সহযোগিতা করার জন্য জেলা ও দায়রা জজ আদালত এর সকল কর্মকর্তা-কর্মচারী, বিচারক, আইনজীবিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার কাজী আরাফাত উদ্দিন, জেলা ও দায়রা জজ মো.ফজলে এলাহী ভূইয়া, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমাসহ জেলা ও দায়রা জজ আদালত এর কর্মকর্তা-কর্মচারী, বিচারক এবং আইনজীবিরা উপস্থিত ছিলেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited