নিজস্ব প্রতিবেদক | ১০:১৪ পিএম, ২০২৩-০৬-০৯
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকারের বিকল্প আর কেউ নেই। আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে বহুগুণে আর আগামীতে ও দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকার প্রয়োজন, এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার (৯ জুন) সকালে বান্দরবান পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন। এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতেও বান্দরবানসহ তিন পার্বত্য জেলা উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হবে।
এসময় ৭ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে কেন্দ্রীয় কবরস্থানের লাশ ঘর, গেইট, সড়ক এবং বাস টার্মিনাল ভবন ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর এবং পৌরসভার অর্থায়নে ৬৯ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতাল থেকে গণপূর্ত বিভাগ পর্যন্ত সড়কের সংস্কার কাজ এর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ন কবিরসহ বিভিন্ন ওয়ার্র্ডের কাউন্সিলর এবং সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited