নুরুল কবির | ০১:০৮ এএম, ২০২৩-০৬-০৭
বান্দরবানে উপজেলা পর্যায়ে বয়স্কদের পুষ্টির উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৬ জুন) মঙ্গলবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ন্যাশনাল নিউট্রিশন সার্ভিস (এনএনএস)ও ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) এর আয়োজনে উপজেলা পর্যায়ে জেরিয়াট্রিক পুষ্টির উপর কমশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ তাফনীল ফারহানা আহমেদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুই চিং মারমা, মেডিকেল অফিসার ডা: চো চো রাখাইন. বান্দরবানের বীর মুক্তিযুদ্ধা ও সাংবাদিক এম এ হাকিম চৌধুরী ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানেটারী ইন্সপেক্টর মিতুক কুমার বড়–য়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্কদের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বয়স্কদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন একটা বয়সে এসে সকলকেই বার্ধক্য বরন করতে হয় তাই এই বয়সে পরিবারের সকলের উচিত বয়স্ক ব্যক্তির শারীল সুস্থ্যতার জন্য সঠিক পুস্টি গ্রহণের বিষয়টি নিশ্চিত করা। তিনি জেলার সিনিয়র সিটিজেনদের উদ্দেশ্যে বলেন চিকিৎসা সহ যে কোন সহযোগিতার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited