আল মামুন | ০১:১৮ এএম, ২০২৩-০৫-৩১
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় অবস্থিত বিআরডিবি সমিতির সরকারী বাগানের গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি চক্র। আর এ গাছ কাটাকে কেন্দ্র করে একে অপরের উপর দায় চাপানোর পাশাপাশি দায় নিচ্ছে না কেউ। সরকারি বাগানের গাছ কাটার সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৫ একর ভুমির কাঠ বাগানের প্রায় গাছশূন্য হয়ে গেছে।
সম্প্রতি বাগানে আগাছা পরিষ্কারের নামে বেশ কিছু বড় বড় গাছ কেটে নিয়ে গেছে গাছ খেকো চক্র এবং কিছু কেটে ফেলে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্বারী বলেন, “আমিও এ বাগানের একজন সদস্য ইউসিসিএ এর মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন (বাবলু) জঙ্গল কাটার কথা বলে গাছ কেটেছে বলে তিনি দাবী করেন।
এই বাগানের সাথে সম্পৃক্ততা রয়েছে মাটিরাঙ্গা উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা ইউসিসিএ লি: পল্লী উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবুল, কৃষি সমবায় সমিতির সদস্য তাপস ত্রিপুরার।
ঘটনার বিষয় জানার জন্য অভিযুক্ত ব্যক্তিদের সাথে দেখা করতে তাদের অফিসে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অফিসের দরজা লাগিয়ে অন্যত্র সটকে পড়ে তারা। ফলে তাৎক্ষনিক তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে গুইমারা উপজেলার বিআরডিবি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে লোক পাঠিয়ে গাছ কাটার তথ্য পেয়েছি তবে কে বা কাহারা কেটেছে সুনির্দিষ্ট করে তিনি বলতে পারেন না। এ বিষয়ে মাটিরাঙ্গা ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলুর কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, “জঙ্গল কাটার কথা আমি জানি কিন্তু গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানিনা। দুষ্ট চক্রের লোকজন কেটে আমার বদনাম করছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা স্পষ্ট করেনী তিনি।
গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা জানান, বিআইডিবির যে একটি বাগান রয়েছে সেই বাগানের গাছ গুলো কেটে নিয়ে গেছে। এখানে ৫০ বছর পুরোনো গাছ রয়েছে। এগুলো কেটে সুপরিকল্পিত ভাবে নিয়ে গেছে। এর আগেও জঙ্গল কাটার নাম করে মূল্যবান গাছ কেটে নিয়ে গিয়েছিল।
এই বিষয় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীকে জানালে তিনি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন।
বিআরডিবি জায়গার গাছ কাটার বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গাছ কাটার বিষয়ে এখনো কোনো প্রকার অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited