বান্দরবান | ১০:৪৩ পিএম, ২০২৩-০৪-১৪
নানা আয়োজনে উৎসব আনন্দে বান্দরবানে পালিত হচ্ছে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। উৎসবকে ঘিরে ছিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা প্রতিযোগিতা।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙ্গালি সম্প্রদায় ছাড়াও পার্বত্য এলাকায় বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এসময় নেছে গেয়ে আনন্দ উপভোগ করে সকলে।
বর্ষবরণের এই আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসাপ্রু সহ সরকারী উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবানে একদিকে চলছে বাঙ্গালিদের বর্ষবরণ বাংলা নববর্ষ উদযাপন অন্যদিকে ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে চলছে কয়েকদিনব্যাপী নানা বর্ণাঢ্য আয়োজন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited