নিজস্ব প্রতিবেদক | ০৪:০৫ পিএম, ২০২০-১০-২৯
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজনে পৌরসভা চত্বর থেকে বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার মহানবী সাঃ কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এমন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী সাঃ এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আরো বলেন, ফ্রান্সের পন্য বর্জন করার কারনে প্রায় ২৫ মিলিয়ন ক্ষতি হয়েছে তাই ফ্রান্সের পন্য বর্জন ও ফ্রান্সকে বয়কট করতে হবে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি এনামুল হক মৃধা,সাবেক সভাপতি ও উপদেষ্টা জসিম উদ্দীন,সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ,সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি ইসমাইল হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসলিমরা উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited