নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৩ পিএম, ২০২৩-০৩-২২
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রামথার কারবারি পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহত থমচু বম (৭৪) রামথার পাড়ার কারবারি পাড়া প্রধান। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ ঘটনার পর ওই এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। রামথারপাড়াসহ আশেপাশের পাড়া থেকে লোকজন আতঙ্কে নিরাপদ জায়গায় সরে গেছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।
বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, রোয়াংছড়ি সদর থেকে ১৫ কিলোমিটার দূরে দুর্গম রামথারপাড়া এলাকায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা সেখানে যায়। পরে সেখান থেকে থমচু বম নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো দু’জন আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited