খাগড়াছড়ি প্রতিনিধি | ০৬:১৪ পিএম, ২০২২-১২-২৬
খাগড়াছড়ি সেনা রিজিওন সদর দপ্তর ২০৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ দীঘিনালা উপজেলার মেরুং ইউপিতে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ বেঙ্গল বেবি-টাইগার্স।
সোমবার সকাল ১১ টায় উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে “ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের সহযোগিতায় বেতছড়ি আর্মি ক্যাম্পর তত্বাবধানে এ শীতবস্ত্র করা হয়। শীতবস্ত্র বিতরণে প্রদান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন এফএআরটিসি প্রদান প্রশিক্ষক লে.কর্ণেল এহসানুল হক ভুঁইয়া।
বড়-মেরুং, বেতছড়ি, বাঁচামেরুং ও ছোট মেরুং এলাকা সহ অন্তত ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা কার্বারী এসোসিয়েশন সভাপতি হেমব্রত চাকমা। এসময় তিনি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ প্রশংসনীয় ও সেনাবাহিনীর এ উদ্যোগ কে সাধুবাদ জানান। শীতবস্ত্র নিতে আসা মনিরিকা চাকমা(৪০)বলেন শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়েছি একই কথা বলেন আলী আহম্মেদ(৩৫)।
এসময় আরো উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ। জোনের ইনচার্জ মেজর তুহিন রায়হান ও মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited