নিজস্ব প্রতিবেদক | ০৬:০২ পিএম, ২০২২-১১-২৯
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে দুই শতাধিক হতদরিদ্রের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, ও ঔষধ (৪৫০০০.০০ টাকা মূল্যের) এবং ০২টি হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলার সদর উপজেলার গাছবান উচ্চ বিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে খাগড়াছড়ি সদর জোন।
মঙ্গলবার (২৯ নভেম্বর ২০২২) পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে ১৭২× উপজাতি এবং ২৮×বাঙালী জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিতে অংশগ্রহণ করেন। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ শামীম রহমান। এছাড়াও মেডিক্যাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন মেজর ফয়সাল আহমেদ, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএস খাগড়াছড়ি, ক্যাপ্টেন এস. এম. আব্দুস সোবহান, এমডিএস খাগড়াছড়ি, খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ ঝনাৎ চাকমা এবং ডাঃ অগ্নিভ চাকমা। পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সাবজোন কমান্ডার, ঘাসবন সাবজোন।
মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেছে।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মোঃ শামীম রহমান জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে। ভবিষ্যতেও সদর জোনের তত্ত্বাবধানে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited