নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৬ পিএম, ২০২২-১১-১২
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও দুঃস্থ ২০০ মানুষের মাঝে দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার।
শনিবার সকালে উপজেলার মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক কর্ণেল এহসানুল হক ভূইয়া ও দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ উপস্থিতে এই মেডিকেল ক্যাম্পেইন চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করা হয়।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের অফিসার ইনচার্জ মেজর মোঃ তুহিন রহমান, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এমএম মেহেদী হাসান।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা সেনাবাহিনীর এই মেডিকেল ক্যাম্পেইনকে সাধুবাদ জানিয়েছেন। এ সময় নমীতা ত্রিপুরা বলেন, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে রোগব্যাধি বেড়েছে, সেনাবাহিনীর চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়েছি।
মেডিক্যাল ক্যাম্পেইনের উদ্বোধনকালে দীঘিনালা ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেঃ কর্ণেল এহসানুল হক ভূইয়া, বলেন ‘গরীব, দুঃস্থ ও অসহায় জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করাই এ মেডিকেল ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited