নিজস্ব প্রতিবেদক | ০৬:১৮ পিএম, ২০২২-১১-০৮
আবারো ৫দফায় ফের বাড়িয়েছে তিন উপজেলায় পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা। বান্দরবানের পর্যটন এলাকার রুমা, রোয়াংছড়ি, ও থানচিসহ চার উপজেলায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থের আগামী ১২ নভেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাক্ষরিত মাধ্যমে ৫ম দফায় মতন গণবিজ্ঞপ্তি নোটিশ জারী করেন।
নিষেধাজ্ঞা আরোপের চিঠিতে বলা হয়, সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, সেনানিবাসের ৮ নভেম্বর ১৪০/৩১/জিএস (ইন্ট) পত্রে আলোকে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনাকরত বান্দরবান পার্বত্য জেলার রুমা, রোয়াংছড়ি, এবং থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।
এদিকে পাহাড়ের যৌথ অভিযানকে কেন্দ্র করে প্রথম দফায় গত ১৭অক্টোবর থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলা অনির্দিষ্ট কালের জন্য পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দ্বিতীয় দফায় আরো দুই উপজেলাকে যুক্ত করে থানছি ও আলীকদমের ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) লুৎফুর রহমান।
তৃতীয় দফায় রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদমসহ চারটি উপজেলাকে ৪ তারিখ হতে ৮ তারিখ পর্যন্ত পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেছিল জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
অন্যদিকে ৪র্থ দফায় ৪টি উপজেলার রোয়াংছড়ি, রুমা,থানচি ও আলীকদম নিষেধাজ্ঞা থাকলেও এবার ৫ম দফায় একটি উপজেলা আলীকদমকে বাদ দিয়ে তিনটি উপজেলা রোয়াংছড়ি, রুমা ও থানচিকে পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited