নিজস্ব প্রতিবেদক | ১২:৪৯ এএম, ২০২১-০৮-২৫
রাঙামাটির নানিয়ারচরে বিদ্যালয়ে এসাইন্টমেন্ট জমা দিতে গিতে ফিরে না আসায় কাকতালীয়ভাবে ৪জন ছাত্রী নিখোঁজের খবর ছড়িয়ে পড়েছে। অবশেষে নিখোঁজ হওয়া ৪ছাত্রী সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ঘরে ফিরে এসেছে। দিন শেষে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মনে।
মঙ্গলবার রাতে নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমানের সহযোগিতায় ১০ম শ্রেণী পড়ুয়া ৪ছাত্রীকে অভিভাবকের নিকট ফিরিয়ে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন (১০ বীর)। এসময় স্থানীয় ইউপি সদস্য দিগন্ত চাকমাসহ অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানিয়ারচর সদর ইউনিয়নের ১৭মাইল এলাকার তৈ চাকমা জুনিয়র বিদ্যালয়ে এসাইন্টমেন্ট জমা দিতে গিয়ে ৪ছাত্রী ফিরে না এলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করে। এবিষয়ে ইউপি সদস্য দিগন্ত জানায়, ৪জন ছাত্রী স্কুল থেকে ফেরার পথে মোঃ জাহিদ (৬০) নামের এক কাঠ ব্যবসায়ী তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সাদা রংঙের একটি মাইক্রোবাসে তুলে নেয়।
পরে ওই ব্যবসায়ীর সাথে তারা বেড়াতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে জাহিদ তাদেরকে সাথে নিয়ে নয়নাভিরাম সিন্দুকছড়ি সড়ক ভ্রমণ করে হাটহাজারী হয়ে রাঙামাটির মানিকছড়ি নামক স্থানে পৌঁছে ছাত্রীদের বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে দেয়।
তিনি আরো জানায়, আমরা ছাত্রীদের সাথে কথা বলে জেনেছি বয়ষ্ক গাছ ব্যবসায়ী ছাত্রীদের সাথে কোন রকম অসাদু আচারণ করেননি। বরং দাদুর বয়সী হওয়ায় ছাত্রীরা তার সাথে স্বেচ্ছায় বেড়াতে গিয়েছে।
এঘটনায় নানিয়ারচর জোনের এক সেনা অফিসার জানান, ৪ছাত্রী নিখোঁজের বিষয়টি শুনে নানিয়ারচর জোন তাদের খুঁজতে তৎপর হয়ে ওঠে। পরে খোঁজ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম ছাত্রীদের তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেয়।
এবিষয়ে ওসি সাব্বির রহমান বলেন, এক গাছ ব্যবসায়ীর সাথে এলাকার ৪জন ছাত্রী বেড়াতে গিয়েছে। সন্ধ্যায় ছাত্রীরা ফেরার পথে খোঁজ পেয়ে আমরা উপজেলার বগাছড়ি থেকে উদ্ধার করে ছাত্রীদেরকে তাদের অভিভাবকের নিকট ফিরিয়ে দিয়েছি।
এই বিষয়ে জানতে কাঠ ব্যবসায়ী মোঃ জাহিদ কে বেশ কয়েকবার ফোন করলেও সে ফোন কলটি রিসিভ করেননি।
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ ও সুশাসনসহ সার্বিক সরকারি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited