আল মামুন | ১২:১৯ এএম, ২০২২-০৯-২২
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হক বলেছেন, সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘœ ও আনন্দময় করতে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয়া দূর্গোৎসব পালন করার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আইন শৃঙ্খলা সক্রান্ত বিষয়ে বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায় ৫৭টি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই বছরও যাতে শান্তি ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় তার জন্য সকলের প্রতি আহবান জানান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক।
অতিরিক্ত পুলিশ সুপা জিনিয়া চাকমা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি সার্কেল এএসপি মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেল এএসপি মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদ-খাগড়াছড়ি জেলা শাখার সা. সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ’র পেশ ঈমাম মাওলানা মো. সালাউদ্দিনসহ ৯ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি-সম্পাদকরা বক্তব্য রাখেন।
সভায় কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রক্ষী নারায়ন মন্দিরসহ জেলার ৫৭টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব ও মন্দিরের ঘট পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়। মন্দির পরিচালনা পরিষদকে শারদীয় দূর্গা পুজোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করার জন্য পরামর্শ দেয় হয়।
নাজিম আল হাসান : রাঙামাটিতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রব...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দিপু ও সদস্য অ্যাডভোকেট মামু...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির জুরাছড়ি উপজেলার ৩ নম্বর মৈদং ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বর্ণাঢ্...বিস্তারিত
আলমগীর মানিক : কাপ্তাই লেকের মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, বিলুপ্তপ্রায় স্থানীয় মাছের প্রজাতি সংরক্ষণ, উৎপাদন বৃদ...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান দীপন তালুকদার দীপু ও সদস্যদের ফুলেল শুভেচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited